রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার এক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার এক

চাঁদপুরের হাইমচরে প্রাইভেটকারে করে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশের দাবি, কুমিল্লা থেকে গাঁজা এনে হাইমচরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন রায়ের বাজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।

গ্রেফতার রাসেল মিয়া বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. গোলাম মোস্তফা খান ও মাকসুদা বেগম দম্পতির ছেলে।

হাইমচর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার একটি বিশেষ দল রায়ের বাজার মোড় এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন এক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাড়িটির চালক রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমির কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ কেজি গাঁজাসহ গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, গ্রেফতার রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর