রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রাইভেটকারে তল্লাশিতে মিলল ৬০ কেজি গাঁজা, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

প্রাইভেটকারে তল্লাশিতে মিলল ৬০ কেজি গাঁজা, গ্রেফতার ৩
প্রতীকী ছবি

প্রাইভেটকারে করে কৌশলে মাদক পাচারকালে রাজধানীতে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

ডিবির গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

>> আরও পড়ুন: যাত্রীবেশে ভাব জমিয়ে সর্বস্ব লুটে নিত তারা

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, তিন মাদক কারবারির প্রাইভেটকারে করে তেজগাঁও শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী হয়ে মাদক পাচারের গোপন খবরে ওই এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় শহিদ, হোসেন ও সুমন নামে তিনজনকে আটক করা হয়। একপর্যায়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই তিনজনকে গ্রেফতারসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।

এমআইকে/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর