রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে পেটব্যথা-বমি, হাসপাতালে ৭

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে পেটব্যথা-বমি, হাসপাতালে ৭

নীলফামারীর সৈয়দপুরে বউভাতের দাওয়াতে খাবার খেয়ে তীব্র পেটব্যথা ও বমিতে আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাতে শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি (৩৪), নিরঞ্জনের স্ত্রী উজালী (৪২), হরির স্ত্রী সোনালী (৩০), হরিদাসের ছেলে আদি (১৮), ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল (১৯) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পেছনে খ্রিস্টানপাড়া এলাকার শুভর সঙ্গে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর পারিবারিকভাবে বিয়ে হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে শুভর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এতে কনের আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন।

7355b7d3-840b-4cd6-b20a-73b71955b5fc

দাওয়াতে খাবার খাওয়ার কিছু সময় পর একে একে কয়েকজনের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাদের দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন ব্যক্তিদের স্বজনেরা জানান, বউভাতের খাবার খাওয়ার কিছু সময় পরই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। প্রথমে পেটব্যথা ও পরে বমি শুরু হয়। একসঙ্গে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় খাবার থেকেই এ সমস্যা হয়েছে বলে তারা ধারণা করছেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাবাব বলেন, ‘বমি ও তীব্র পেটব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর