শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনার বড়বাজারে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

নেত্রকোনার বড়বাজারে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে শহরের বড় বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

2413c774-4a3c-4530-89ae-c57115368c32

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বড়বাজারের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ে। বহুতল মজুমদার ভবনের নিচে থাকা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নেত্রকোনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট যোগ দেয়।

স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়া জানান, শহরের বড় বাজার হলো সবচেয়ে ব্যস্ত ও বাণিজ্যিক এলাকা। মূল বাণিজ্যিক এলাকা ঘেঁষে থাকা কিছু ছোটখাটো দোকান ও বাতঘরে আগুন লাগে। যথা সময়ে নিয়ন্ত্রণে আনতে না পারলে মূল বাণিজ্যিক এলাকায় আগুন ছড়িয়ে যেত। এমনটা হলে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যেত। কারণ ওখানকার দোকানপাট সব একটার সঙ্গে আরেকটা লাগোয়া। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

2917ff0d-2744-409d-9ecc-bdef4d95155a

ঘটনাস্থল থেকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলার কেন্দুয়া, পূর্বধলা, মদন ও পাশের ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আগুনের সূত্রপাত হওয়ার পর আশপাশের দোকান ও বাসাবাড়ির গ্যাসের সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর