শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: ঢাকা মেইল

বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

বলেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। বিগত সরকারের অপশাসনের শিকার আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা ভুলে যাওয়া যাবে না।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকার।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে, গত পরশু দিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে পতিত সরকার। আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আফরোজ খসরুসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর