বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত ২
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকায় এবং ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকায় একটি দ্রুতগতির বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সলঙ্গা থানার রামারচর দিয়ারপাড়া এলাকার অটোরিকশাচালক আফতাব আলী নিহত হন। 

অন্যদিকে, ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রামারচর এলাকার আফতাব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি একজনের পরিচয় না পাওয়ায় মরদেহটি সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর