বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ ইলিয়াস(৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। 

বুধবার(৫ আগস্ট) জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। 

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শিকার সিএনজিটি নরসিংদীর ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারের চাকা বিস্ফোরিত হলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার বিষয় জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর