বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

নারী কেলেঙ্কারি: চাকরি হারালেন কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

নারী কেলেঙ্কারি: চাকরি হারালেন কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ
বরখাস্ত সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেন। ছবি: ঢাকা মেইল

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক।

তিনি বলেন, আলতাব হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই শেষে তা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

৩ আগস্ট একটি অনলাইন  সংবাদমাধ্যম-এ ‘নারী কেলেঙ্কারিতে ‘ফাঁসলেন’ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নৈতিকতা ও সুনাম বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। গত শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর