নারী কেলেঙ্কারির অভিযোগে বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার সাবইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
তিনি বলেন, নারীকেন্দ্রিক ঘটনার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে তাকে ক্লোজড করা হয়। এই ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার নগরীর বেলস পার্কে এক নারীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এসআই মাহবুব। তখন সেই নারীর স্বামী অভিযুক্ত পুলিশ সদস্য মাহবুব ও সেই নারীকে একসাথে পেয়ে উচ্চবাচ্য করতে থাকে। এই ঘটনার ভিডিও ধারণ করে বেশ কিছু প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভাইরাল হয়।
প্রতিনিধি/ এমইউ




