বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কামারখন্দে এক গ্রামের দুই বাড়ি থেকে ৭ গরু চুরি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

কামারখন্দে এক গ্রামের দুই বাড়ি থেকে ৭ গরু চুরি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা রঙের ষাঁড় ছিল। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এর কিছুক্ষণ পর, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কৃষিজীবী মো. বজলুর রহমানের (৫৯) গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভী ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করা হয়।

বজলুর রহমান বলেন, গরুগুলো একটি নীল রঙের পিকআপে তোলার সময় তার ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে ৩–৪ জনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখি গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, এখন পর্যন্ত সন্দেহভোজন হিসেবে কাউকে আটক করা হয়নি। চোরদের শনাক্ত এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর