রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

হাওর থেকে গরু চুরি করে পালানোর সময় আটক ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

হাওর থেকে গরু চুরি করে পালানোর সময় আটক ৩

নেত্রকোনার মদনে উপজেলায় হাওর থেকে গরু চুরি করে নৌকায় করে পালানোর সময় তিনজনকে আটক করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন, মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া(৩০), একই উপজেলার ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া(২৫) ও  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজন স্থানীয় হাওর থেকে তিনটি গরু চুরি করে নৌকা করে পালিয়ে যাচ্ছিল। দুপুরে দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তারা তিনটি গরু নামায়। বিষয়টি গ্রামের কয়েক জনের নজরে আসে। স্থানীয়রা ওই তিন ব্যক্তিকে গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছে জিজ্ঞেস করলে সঠিক জবান দিতে পারেনি। পরে খবর পুলিশ গিয়ে তাদের আটক করলে গরু চুরির বিষয়টি সামনে আসে। পরে পুলিশ গরুসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, 'গরুসহ তিন চোর আটক করেছে জনতা। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানান, ভাটির হাওর থেকে তারা গরুগুলো চুরি করে এনেছে। তিনটি গরুসহ পুলিশ তাদের থানায় নিয়ে গেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তিনটি গরুসহ তিন চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর