বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন দুই ভাই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের সংশ্লিষ্ট আদালত এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেছেন। রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত সাজার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার অপর দুই আসামি আবুল কালাম ও জয়নাল আবেদীনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

সাইফুল ইসলাম বলেন, রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। তবে রায় পুনর্বিবেচনা বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। পরিবারের পক্ষ থেকে রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। কারণ, রায় ঘোষণার সময় আমরা একটি গুরুত্বপূর্ণ সভায় ছিলাম। পরে মোবাইলের মাধ্যমে আদালতের রায়ের বিষয়টি জেনেছি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর