মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: এ্যানি চৌধুরী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: এ্যানি চৌধুরী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। - ফাইল ছবি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যা কেন্দ্রীয়ভাবে গুরুত্বের সাথে দিনটি পালন করার নির্দেশনা রয়েছে।‎

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মন্ত্রী বলেন, ‘এখনো অনেক আহত আছে, পঙ্গুত্ববরণ করেছে দৃষ্টিশক্তি নাই। তাদের পরিবারের পাশে আমরা আছি।'

তিনি বলেন, ‘বিএনপি এমন একটি সরকার, আমাদেরকে দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। এটা এখন থেকে না ১৯৯১ সাল থেকে ক্ষমতা দায়িত্বে থাকা অবস্থায়।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব কাছাকাছি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার এখানে এসেছেন, বারবার লক্ষ্মীপুর বাসীর পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের অধিকাংশ ওনার হাতের উপর দিয়ে। এখনো সে ধারাবাহিকতা চলছে।'

‎এসময় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাহ্ উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

এর আগে সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর