মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বাধীনতার সময় আপনারা দেশের পক্ষে ছিলেন না: এ্যানি চৌধুরী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

স্বাধীনতার সময় আপনারা দেশের পক্ষে ছিলেন না: এ্যানি চৌধুরী
বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-(৩) সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-(৩) সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমকে ইঙ্গিত করে বলেছেন, আপনি ইসলামের কথা বলছেন, বলুন। আপনি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলছেন, বলুন। আপনি কোরআন শাসন পালন করবেন, করেন। অসুবিধা নাই। স্বাধীনতার সময় আমরা সেই ইনসাফ দেখিনি। তখন আপনাদের ইনসাফ কোথায় ছিল? স্বাধীনতার সময় আপনারা দেশের পক্ষে ছিলেন না। প্রেসিডেন্ট জিয়া, তখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনারা সেই সম্মান রাখতে পারেননি।

d4543d8c-7dac-41e9-9225-973435fcd7f0

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা মান্দারি বাজার এলাকায় নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।

আরও পড়ুন

‘হ্যাঁ’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান ড. আসাদুজ্জামান রিপনের

এসময় এ্যানি বলেন, আপনি ভোট করবেন, করেন। আপনি আমার নেতা তারেক রহমানকে আঘাত করে কথা বলেন কি জন্য? আমি আমার নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলছি। সাংঘর্ষিক হওয়া থেকে বিরত থাকতে বলছি। আমরা কতটুকু বলতে পারি এবং কতটুকু অবস্থা রয়েছে, লক্ষ্মীপুরবাসী জানে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েছি। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর