মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, পদ হারালেন ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, পদ হারালেন ছাত্রদল নেতা
নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব রহমান।

নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব রহমান কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফেসবুক লাইভে এসে সজিব রহমান বলেন, তিন মাস আগে আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির তার ওপর এককভাবে ইউনিয়ন কমিটি গঠনের চাপ দেন। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের মতামত ছাড়াই কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

সজিব রহমানের ভাষ্য, সোমবার রাতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে জানানো হয়, জেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ আজাদ, স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান এবং সাবেক ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুর সমর্থিত কাউকে নতুন কমিটিতে রাখা হবে না। তিনি এ সিদ্ধান্তের বিরোধিতা করে সমন্বিত কমিটি গঠনের দাবি জানিয়ে বৈঠক ত্যাগ করেন।

তিনি দাবি করেন, এর পরই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বলেন, অসুস্থতা বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে নয়, বরং একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অব্যাহতির কারণ প্রকাশেরও দাবি জানান।

এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানের সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিব রহমানকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

তবে অব্যাহতির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল বা জেলা ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর