মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা
নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রংপুর জেলা কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মায়ের জানাজায় অংশ নেন। পরে তাকে আবার রংপুর জেলা কারাগারে নেওয়া হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিদ মাহমুদের মা রওশন আরা সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার জানাজায় অংশ নেওয়ার জন্য পুলিশি নিরাপত্তায় শাহিদ মাহমুদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

47cd7c0e-cbce-4794-bb46-11518798ce4b

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য শাহিদ মাহমুদকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রংপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার এ এস এম কামরুল হুদার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর