সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

১৭ বস্তা ফেনসিডিল ফেলে পালালো মাদক কারবারিরা 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

১৭ বস্তা ফেনসিডিল ফেলে পালালো মাদক কারবারিরা 
উদ্ধার বস্তাবোঝাই ফেনসিডিল। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের  অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুলসংখ্যক ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা দ্রুত সটকে পড়ে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, উদ্ধার ফেনসিডিলের বোতল গণনার কাজ শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর