সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ফেনী’ বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

ফেনীকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ফেনী’ বিশেষ অভিযান

‘পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ফেনী শহরে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের সহযোগিতায় ‘ক্লিন ফেনী’ শিরোনামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। পরে ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম বিডি ক্লিনের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান।

অভিযানে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবক শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঐতিহাসিক রাজাঝি দিঘির পাড়, থানা কম্পাউন্ড, হার্ট ফাউন্ডেশন হাসপাতালসংলগ্ন এলাকা, বিভিন্ন সড়ক এবং ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

435b2b01-1728-49f5-ba2e-1e392cedb3d0

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ফেনী শহরকে একটি দৃষ্টিনন্দন ও সুস্থ, বাসযোগ্য শহরে রূপান্তর করা আমাদের সবার দায়িত্ব। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেই হবে না, যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ইতিবাচক সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

7f0f22d0-453d-4b73-85e4-174313d4d49d

বিডি ক্লিন ফেনীর উপদেষ্টা ইমনুল হক ইমনের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, পৌরসভার মেডিকেল কর্মকর্তা ডা. কৃষ্ণ পদ সাহা, কনজারভেন্সি কর্মকর্তা সরওয়ার জাহান এবং ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার।

fef1ad30-b37f-4587-8d92-b206b3b89017

আয়োজকেরা জানান, সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন ফেনী গড়ে তোলার লক্ষ্যেই সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর