সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কয়রায় সরঞ্জামসহ দুই মণ হরিণের মাংস জব্দ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১১ এএম

শেয়ার করুন:

কয়রায় সরঞ্জামসহ দুই মণ হরিণের মাংস জব্দ
কয়রায় সরঞ্জামসহ দুই মণ হরিণের মাংস জব্দ

খুলনার কয়রায় সরঞ্জামসহ প্রায় দুই মণ হরিণের মাংস জব্দ হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।

রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরবর্তী ৫ নম্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাংস জব্দ করে। তবে এসময় বন রক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে শিকারীরা পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা অভিযান চালায়। এ সময় গোলবাগানের ভেতরে ফেলে রাখা প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বন্যপ্রাণী আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরের মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর