বাগেরহাটের মোংলায় ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার ডাংমারি এলাকায় অভিযান চালিয়ে এই মাংস জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।
এজে/




