রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে এক তরুণী স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন। অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিমপাড়ায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণী উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে একটি বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে যান। তবে কিছুদিন পর থেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

‘চাঁদা না দিলে লাশ পড়ে থাকবে’, হুমকির চিঠিতে আতঙ্ক

এর প্রতিবাদে এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে রোববার সকালে বিষের বোতল হাতে ফেরদৌসের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। তিনি দাবি করেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফেরদৌস আলীর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। অনশনের খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান বলে স্থানীয়রা জানান। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর