রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম

আগামী ৭ দিনের মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার না করা হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের আল্টিমেটাম দিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

রোববার (২ আগস্ট) সকালে সিয়াম পরিবহনের মালিক আব্দুল্লাহ আল সিয়ামকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয়সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, চিহ্নিত চাঁদাবাজরা সিয়ামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে গাড়ির চাকা বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন জেলার বাস মালিক, শ্রমিক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর