শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস সিরাজগঞ্জে গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

একাধিক মানবপাচার মামলাcasর আসামি ইলিয়াস সিরাজগঞ্জে গ্রেফতার
একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস সিরাজগঞ্জে গ্রেফতার

বরিশাল ও মাদারীপুরে দায়ের হওয়া একাধিক মানবপাচার মামলার আসামি মাফিয়া ডন ইলিয়াস ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-১২। পরে রাত ১০টার দিকে ইলিয়াসকে নিয়ে আসা হয় বরিশালের গৌরনদী মডেল থানায়। শনিবার (১ আগস্ট) বরিশালের বিশেষ আদালতে তাকে তোলা হবে।

বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতার ইলিয়াস গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। ইলিয়াসের বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরে অন্তত ৪টি মানবপাচার মামলা রয়েছে।

জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক বেপারীর ছেলে রাসেল বেপারীকে (২৯) ইতালি নেওয়ার জন্য চুক্তি হয় ইলিয়াস ফকিরের সঙ্গে। চুক্তিমতে গত ২৩ নভেম্বর দালালচক্রের হাতে ২০ লাখ টাকা তুলে দেয় রাসেলের পরিবার। পরে ২৪ নভেম্বর রাসেলকে শ্রীলঙ্কা নিয়ে যায় দালালচক্র। সেখান থেকে সৌদিআবর, কুয়েত, মিশর, সবশেষ যুবককে লিবিয়ায় নিয়ে বন্দি করে মাফিয়ারা। শারিরিক নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। কয়েক ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও নগদসহ আরও ২৪ লাখ টাকা দালালদের দেয় যুবকের পরিবার। কিন্তু এরপরে গত ১৬ জুন বিমানের মাধ্যমে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠায় দালালচক্র। এই ঘটনায় ভুক্তভোগী যুবক দেশে এসে ১২ জুলাই বরিশালের মানবপাচার প্রতিরোধ দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ইলিয়াস ফকিরসহ ১০ জনের নামে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি ইলিয়াকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে, এই মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুরেও ৩টি মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন আদালত। এসব মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা।

 

বরিশালের গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের দায়ের করা মামলায় মানবপাচারকারী চক্রের সদস্য ইলিয়াস ফরিককে গ্রেফতার করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলে তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর