খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক শেখ শিহাব গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া এবং ২২ মাস বয়সী কন্যাশিশু। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও এক শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্য রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
আরও পড়ুন
ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি




