শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ‘অডিও’ ভাইরাল, দায়িত্ব হারালেন অধ্যক্ষ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৭:১০ এএম

শেয়ার করুন:

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ‘অডিও’ ভাইরাল, দায়িত্ব হারালেন অধ্যক্ষ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের

রংপুরের পীরগাছায় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির এক ছাত্রীকে মুঠোফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অডিও ভাইরালের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ম্যানেজিং কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেন ম্যানেজিং কমিটি।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন।

খোঁজ নিয়ে জানা যায়, এক ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় অধ্যক্ষকে। তবে কথোপকথনের সময় ওই ছাত্রী তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার (২৯ জুলাই) একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে ম্যানেজিং কমিটির সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নীতিমালা অনুযায়ী আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি শিক্ষকতার নৈতিক যোগ্যতা হারিয়েছেন ফেলছেন। আমি কুলাঙ্গার শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, নৈতিক স্খলনজনিত অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর