বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

নীলফামারীতে জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

ডিমলায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় পুলিশের অভিযানে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আট জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি দল উপজেলার শালহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি স্থানে জুয়া খেলার অভিযোগে আট জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

 

ওসি আরও বলেন, জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর