বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ গ্রেফতার ৭ 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ গ্রেফতার ৭ 

রংপুরে জুয়ার আসর থেকে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বজলুল রশিদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে রংপুর  সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাবে নিয়মিত জুয়ার আসর বসে। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ক্লাবটিতে অভিযান চালিয়ে ওই এলাকার হেফাজার মিয়ার ছেলে ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ(৩৫), বকসি পাড়ার আলহাজ্ব খালেদ হোসেন লাইজুর ছেলে যুবদল নেতা হাসিব বাবু (৩২), বাবু মিয়ার ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজু মিয়ার ছেলে আল আমিন (২২), মৃত আফজাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫), মৃত কাশেম মিয়ার ছেলে মনির হোসেন (৫০) ও মৃত আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম। এ সময় তাঁদের নিকট ৩ সেট তাস ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বজলুল রশিদ বলেন, পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাবের জুয়ার আসর থেকে ৭ জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর