বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসচাপায় শিক্ষক নিহত
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসচাপায় শিক্ষক নিহত

নওগাঁয় শহরের দয়ালের মোড়ে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর