বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে ৪ যাত্রী আহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হন। তবে শেষ মুহূর্তে ট্রেন দুটি থেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেনটি সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে ঢুকে পড়ে। একপর্যায়ে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে। এ দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন।

d103d483-6e3f-4112-b19c-42b636bf4e42

পরে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনটি সিগন্যাল ও লাইন ক্লিয়ারেন্স পাওয়ার আগেই স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কীভাবে একই সময়ে একই লাইনে দুটি ট্রেন প্রবেশ করল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর