বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর নারায়ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

নিহত সাগর হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাগর হোসেন তেঘর নারায়ণপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর