রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মেইল ডেস্ক, ফরিদপুর
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ফরিদপুরে গুনে গুনে ঘুষ নেওয়া সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে ইমরান শেখ নামে ওই ভূমি কর্মকর্তার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস।

অফিস আদেশে বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬/০৭/২০২৬ তারিখ হত সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে ইমরান শেখ নামে এক ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। রোববার (২৬ জুলাই) বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এক সেবা গ্রহীতার কাছ থেকে তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ তখন বলেন, এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও বলে তিনি দাবি করেন। তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম পরিচয় জানাতে রাজী হননি।

বিষয়টি নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগে আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। আজ তার বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলেছি।

এর কয়েক ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ওই ভূমি কর্মকর্তাকে বরখাস্তে আদেশ দিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর