শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লিমন হাসান (২৮)

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে উপজলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবক একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন হাসান একাই তার কক্ষে ঘুমাতে যান। আজ সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর