শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিজ বাড়িতে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ এএম

শেয়ার করুন:

নিজ বাড়িতে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

খুলনার গল্লামারি এলাকায় নিজ বাড়ি থেকে সোহেল (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের দুই হাত, দুই পা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের সদস্যদের দেওয়া খবরের ভিত্তিতে বুড়ো মৌলভীর দরগা রোডের নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হয়ে আসেন। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করে তাকে না পেয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরে পরিবারের সদস্যরা শয়নকক্ষের দরজা ভেঙে ফেলেন এবং সোহেল রানাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। তার দুই হাত, দুই পা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি ধারালো ছুরি উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করতেন। সেখানকার অর্জিত টাকা বড় ভাই খোকনের কাছে পাঠিয়েছিলেন সোহেল। এ নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য ছিল।

খুলনা থানার ওসি মুনির উল গিয়াস বলেন, বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বুড়োমৌলভীর দরগা রোডে একটি মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর