বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

গ্রেফতাররা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রহমাতাবাদ গ্রামের এনামুল হাসান (৩৫) ও মো. ছালেক (৩০)। 

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের মেয়র মোহাম্মদ আলী চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামপাড়া এলাকা থেকে এক ইজিবাইকযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে। এই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল পাকা রাস্তার ওপর চেকপোস্ট  স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সংকেত দিয়ে থামালে ইজিবাইক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ইজিবাইকের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর