বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও বিজিবির কার্যক্রম চলমান থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর