কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে জাহিদুল ইসলাম জিন্নাত (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের দিকে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাতের মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজমাল্লী ডাংহাট এলাকার ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সম্প্রতি এসিল্যান্ডের সহযোগিতায় রাস্তাটি পুনরায় চালু করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে রাস্তাটি নিয়ে পুনরায় বিরোধ ও কথাকাটাকাটির এক পর্যায়ে ডাংঘাট গ্রামের জয়নাল গংয়ের নেতৃত্বে জাহিদুল ইসলাম জিন্নাহ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে একই গ্রামের জাহিদুল ইসলাম জিন্নাতের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাত ৮টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পাওয়ামাত্র মামলা রেকর্ড করা হবে।
প্রতিনিধি/টিবি



