রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীকে দিয়ে মালিশ করানোর ভিডিও ভাইরাল, শিক্ষিকার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীকে দিয়ে মালিশ করানোর ভিডিও ভাইরাল, শিক্ষিকার বিরুদ্ধে মামলা

নীলফামারীর ডিমলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর মালিশ করানোর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত করে এই ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।

প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে গত ৫ জুলাই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

f21a7135-9007-4ece-9c07-1829b3526cd7

এর পরদিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর