শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:২২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে টর্চ লাইট জ্বালিয়ে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।   

 

bramhanbaria_iii

পরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়৷ এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে চেষ্টা চালাচ্ছে।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর