বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী শহরের নাজির রোড ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের রেজিয়া বেগম (৬০) এবং ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের আবু সুফিয়ান তোরাদ (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ফেনী রেলস্টেশন অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শহরের নাজির রোড এলাকায় রেজিয়া বেগম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

1498c539-7c1f-4c8d-ab3d-f9ff2c625f1b

অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় পৌঁছালে আবু সুফিয়ান তোরাদ ট্রেনে কাটা পড়ে নিহত হন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর