শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
ছবি: সংগৃহীত

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। 

পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কের বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরঙ্গীর চৌরাস্তার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। 


বিজ্ঞাপন


শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ওয়াসেক মিলনায়তনে সিএনজি অটোরিকশা চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আবু আশফাক বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের মতবিনিময় সভা বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। সভায় সিএনজি চালক, শ্রমিক নেতা ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা যানজটের কারণ, অবৈধ পার্কিং, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব এবং যানবাহন চলাচলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। 


বিজ্ঞাপন


এ সময় এমপি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য সিএনজি স্ট্যান্ডের স্থান পরিদর্শন করেন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

এ সময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবাবগঞ্জ উপ‌জেলা বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি ডা. আ. সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপ‌তি আবু স‌ফিক খন্দকার মাসুদ, সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান. নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হা‌নিফ, উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিএনজি চালকরা উপস্থিত ‌ছি‌লেন।
    
প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর