শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্র সংস্কারে সরকারকে ছাড় দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বর্তমান সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে তার দল। তিনি দাবি করেন, প্রত্যাশিত সংস্কার কার্যক্রম এগিয়ে না যাওয়ায় এনসিপি মাঠে নেমেছে।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে সরকারকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক শক্তি যদি দেশের বৃহৎ জনগোষ্ঠীর মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে, তবে তার রাজনৈতিক পরিণতি শুভ হবে না। বাগেরহাটের রাজনৈতিক ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাটে একটি পরিবারকেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বিদ্যমান ছিল। তবে উন্নয়নের নামে জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

পরে তিনি ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।


বিজ্ঞাপন


3173d769-b01f-4312-b1ce-050353f30ef4

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির এই নেতা রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। 

এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম ও জাতীয় রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সফর শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর