বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাথী নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. জনি পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে বন্দরে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনি স্থানীয়ভাবে একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, উপজেলার ঝাউতলা এলাকার এক বাসায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতর থেকে গলাকাটা অবস্থায় সাথীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী জনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাত্র ১২ দিন আগে সাথীর এক মেয়ের বিয়ে হয়েছে।


বিজ্ঞাপন


বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর