বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

বসতঘর থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

বসতঘর থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

নিহত নারীর নাম ছালেখা বেগম (৫২)। তিনি বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইর একটি দল রয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর