বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

রান্নাঘরে থাকা সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:৪৮ এএম

শেয়ার করুন:

রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে জোহরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহতের স্বামী হালিম জানান, রান্নাঘরের মাচা থেকে খড়ি বের করতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সংসার জীবনে চার সন্তানের জননী ছিলেন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর