শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফাত ওই এলাকার দেলু মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষধর সাপ ইফাতকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর