বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারি তৈরি, ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারি তৈরি, ১৫ হাজার টাকা জরিমানা
 ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার ছবিটি বুধবার বিকালে তোলা- ঢাকা মেইল।

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘হাজী দম বিরিয়ানি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সিগঞ্জ।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পরিচালিত বাজার তদারকি ও মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

97e00289-73f6-4464-a5b4-646318d8cec0

অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারি ও অন্যান্য বাসি পঁচা খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া খাবারে নন-ফুডগ্রেড, অনুমোদনহীন রং ব্যবহার করা হচ্ছিল এবং একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।


বিজ্ঞাপন


68da8f14-eb3f-456d-bfbc-0cb86fa4bc69

এসব তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, কারখানায় দৃশ্যমান বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সুমনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন ভুঁইয়া এবং ব্যাটালিয়ন আনসার দলের সদস্যরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর