বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ডিমলায় দোকানে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রুপা লুট

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

ডিমলায় দোকানে দুর্ধর্ষ চুরি, ১৪ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রুপা লুট

নীলফামারীর ডিমলা সদরের বাবুর হাট বাজারে ব্যবসায়ী সাকিল আল কদরের মালিকানাধীন সাকিল জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে আনুমানিক ১৩ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, ৫০ ভরি রুপা এবং নগদ ৭০ হাজার টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ব্যবসায়ী সাকিল আল কদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দিকার স্বামী।


বিজ্ঞাপন


eb537044-8ee0-4df6-8f9a-df3306f0a5ee

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় যান মালিক ও কর্মচারীরা। পরে গভীর রাতে বা ভোরের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানে থাকা লকার ও আলমারি ভেঙে উল্লিখিত পরিমাণ স্বর্ণ, রুপা এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

03b94a1e-12b6-487c-ad79-300c0319d471

ভুক্তভোগী দোকান মালিক সাকিল আল কদর জানান, চোর চক্র তার দোকানের শাটার/তালা কেটে ভেতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে প্রায় সব মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এতে তার বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানান।


বিজ্ঞাপন


এদিকে ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, চুরির বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এই ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর