বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

নওগাঁয় রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

নওগাঁয় রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ
নওগাঁয় রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

নওগাঁর আত্রাই উপজেলার রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তার স্বজনরা অভিযোগ করছেন।

b9cfd8ee-6f5f-402b-86e1-30b079b10ce1
নেয়ামুল বাশির (৪৮)


বিজ্ঞাপন


ঘটনার শিকার নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো তার। সে মোতাবেক আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর