রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

রেললাইনের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

রেললাইনের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার বাওড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশ থেকে দেলোয়ার হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাওড়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলার ভান্ডারু এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পথচারী রেললাইনের পাশে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লালপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। মরদেহ ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনে কল আসলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর