বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

হাতিয়ার সেই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

হাতিয়ার সেই পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলম।

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।


বিজ্ঞাপন


এর আগে, গত শনিবার ভুক্তভোগী কিশোরী ও তার মায়ের ঘটনার বিস্তারিত বিবরণসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, দায়িত্ব পাওয়ার পর থেকে তারা তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি নন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর